স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১:০৮, ২০ নভেম্বর ২০২৬
টেনিস এলবো চোট আগেই ছিল। সেটা কাটিয়ে মাঠে ফেরার পর টানা খেলছিলেন হাসান। আগস্টে অস্ট্রেলিয়া সফরের দুই টেস্ট থেকে শুরু। চার মাসের মধ্যে দেশে ও বাইরে মিলিয়ে তিনি খেলেছেন ছয়টি টেস্ট।
জাতীয় দলের ব্যস্ততার ফাঁকে আবার ছিল কাউন্টি ক্রিকেটেও দুই ম্যাচ। দেশে থাকতেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কনুইয়ে টেপ পেচিয়ে বোলিং করতে দেখা যায় তাকে। জানা গিয়েছিল অস্বস্তিটা ফিরেছে।
টেনিস এলবো হলো কনুইয়ের বাইরের দিকের টেন্ডনে অতিরিক্ত চাপের কারণে সৃষ্ট চোট, যা মূলত কবজি ও হাতের পেশির পুনরাবৃত্ত ব্যবহারে হয়ে থাকে। এ চোটে কনুইয়ের বাইরের অংশে ব্যথা হয় এবং ব্যাট ধরা কিংবা ভারী কিছু তুলতেও সমস্যা হতে পারে।
এসবের সঙ্গে জোহানেসবার্গ টেস্টে মাথাতেও বল লেগেছে। সবমিলিয়ে টানা খেলতে থাকা হাসানকেও বেশ ক্লান্তই দেখাচ্ছিল। কয়েকবার কনুইয়ের চোটে অস্বস্তিত থাকায় মাঠের বাইরে গিয়ে চিকিৎসাও নিতে হয়েছে।
সেঞ্চুরিয়নে আগামী সোমবার শুরু হবে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট। ওয়ান্ডারার্স স্টেডিয়ামে সদস্য সমাপ্ত টেস্টে ৩০.৪ ওভার হাত ঘুরিয়ে ১১৮ রান খরচায় তিনিই নেন দলের সর্বোচ্চ ৪ উইকেট। প্রথম টেস্ট চলাকালীনই সিদ্ধান্ত হয় পরের ম্যাচে খেলবেন না হাসান। এবার তাকে দেশেই পাঠানোর সিদ্ধান্ত নিলো টিম ম্যানেজমেন্ট।
শীর্ষ সংবাদ: