স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. মোশাররফ হোসেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২১:২২, ২০ নভেম্বর ২০২৬

স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরেছেন ড. মোশাররফ হোসেন

নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে সিঙ্গাপুর থেকে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য, কুমিল্লা-১ (দাউদকান্দি- মেঘনা) আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা খন্দকার মোশাররফ হোসেন। 

শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী তার ছেলে খন্দকার মারুফ হোসেন নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৫ নভেম্বর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুরে যান খন্দকার মোশাররফ হোসেন। পরে ১৫ নভেম্বর স্থানীয় সময় সকালে ঢাকায় ফেরার উদ্দেশ্যে সিঙ্গাপুর বিমানবন্দরে পৌঁছালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। এ অবস্থায় তাকে আবারও সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।

সিঙ্গাপুর সফরে খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে ছিলেন তার সহধর্মিণী বিলকিস আক্তার হোসেন ও বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষার।

আরও পড়ুন