​৫ দাবিতে দেশজুড়ে ৩৯ দিনের কর্মসূচি ঘোষণা এনসিপির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২:৫৫, ১৯ নভেম্বর ২০২৬

​৫ দাবিতে দেশজুড়ে ৩৯ দিনের কর্মসূচি ঘোষণা এনসিপির

​সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর এবং জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করাসহ পাঁচ দফা দাবিতে দেশব্যাপী ৩৯ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

​বৃহস্পতিবার রাতে দলটির রাজনৈতিক পর্ষদের জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এমপি এ ঘোষণা দেন। তিনি জানান, গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায় এবং গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিও এতে অন্তর্ভুক্ত রয়েছে।

​ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ২৩ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশের ৬৪টি জেলা ও ১৩টি মহানগরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করবে দলটি।

সংবাদ সম্মেলনে আখতার হোসেন বিচার প্রক্রিয়ার ধীরগতির অভিযোগ তুলে ধরেন এবং সাম্প্রতিক বিভিন্ন সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনার জন্য আওয়ামী লীগকে দায়ী করেন। পাশাপাশি দলটির বিরুদ্ধে অবস্থান নেওয়া যেকোনো রাজনৈতিক দল বা প্ল্যাটফর্মের সঙ্গে ঐক্যের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন