অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে যাচ্ছেন জামায়াত আমির

মোঃ শাহাবুদ্দিন মোল্লা, ঢাকা

প্রকাশ: ২২:৫০, ১৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ২৩:০২, ১৯ নভেম্বর ২০২৬

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে যাচ্ছেন জামায়াত আমির

সাত দিনের রাষ্ট্রীয় ও সাংগঠনিক সফরে আগামীকাল শুক্রবার (২০ নভেম্বর) অস্ট্রেলিয়া ও মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি। সফর শেষে আগামী ২৬ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, সফরকালে ডা. শফিকুর রহমান অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের নীতিনির্ধারক ও ব্যক্তিবর্গের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। এছাড়া দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। অস্ট্রেলিয়া সফর শেষে তিনি মালয়েশিয়ায় যাবেন এবং সেখানে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন।

এই সফরে বিরোধীদলীয় নেতার সফরসঙ্গী হিসেবে থাকছেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, জামায়াত আমীরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান এমপি এবং বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব (এপিএস) মুহাম্মদ নজরুল ইসলাম।

আগামীকাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জামায়াত আমীরকে বিদায় জানাবেন দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি ও অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুল এমপি এবং ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিনসহ কেন্দ্রীয় ও মহানগরী নেতৃবৃন্দ।

আরও পড়ুন