অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে গেলেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:১৩, ২০ নভেম্বর ২০২৬

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে গেলেন জামায়াত আমির

অস্ট্রেলিয়া ও মালয়েশিয়া সফরে ঢাকা ত্যাগ করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

শুক্রবার (২০ নভেম্বর) মধ্যরাতে পূর্বনির্ধারিত পাঁচ দিনের সফরে ঢাকা ত্যাগ করেন তিনি। সফরকালে জামায়াত আমির অস্ট্রেলিয়া সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গের সঙ্গে বৈঠক করবেন এবং প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। 

এছাড়া মালয়েশিয়ায় প্রবাসীদের কর্মসূচিতে অংশগ্রহণ করবেন তিনি। জামায়াত আমিরের সফরসঙ্গী হিসেবে রয়েছেন বিরোধীদলীয় সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, ব্যারিস্টার মীর আহমদ বিন কাশেম আরমান, ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এসএম খালিদুজ্জামান ও বিরোধীদলীয় নেতার এপিএস মুহাম্মদ নজরুল ইসলাম।

আগামী ২৬ নভেম্বর বিরোধীদলীয় নেতার দেশে ফেরার কথা রয়েছে। ঢাকা ত্যাগকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জামায়াত আমিরকে বিদায় জানান সংগঠনের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল ও উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনসহ কয়েকজন।

আরও পড়ুন