সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:০১, ২০ নভেম্বর ২০২৬

সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) এস এম আতাউল হক দোলনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১)।

রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১১টা ২০ মিনিটে বারিধারা ডিওএইচএস এলাকায় অভিযান চালিয়ে আতাউল হক দোলনকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মোট সাতটি মামলা রয়েছে। এর মধ্যে শ্যামনগর থানায় ২০২৪, ২০২৫ ও ২০২৬ সালে দায়ের করা পাঁচটি মামলা রয়েছে। এ ছাড়া ২০০৬ সালে দায়ের করা আরও দুটি মামলা রয়েছে। উল্লেখ্য, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা-৪ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন এস এম আতাউল হক দোলন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন