খুলনা প্রতিনিধি:
প্রকাশ: ২১:৪৬, ২৭ নভেম্বর ২০২৬
আহত জারিফুজ্জামান ওই ফার্মেসির মালিক দৌলতুজ্জামানের ছেলে।
স্থানীয় ও হাসপাতাল সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে দুর্বৃত্তরা চয়নিকা ফার্মেসিতে প্রবেশ করে জারিফুজ্জামানকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে তার বাম পায়ের ঊরুর উপরিভাগে গুলিবিদ্ধ হয়। ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান।
স্থানীয় সূত্র আরও জানায়, গত অক্টোবরের শেষ দিকে ফোনে চয়নিকা ফার্মেসির ব্যবস্থাপকের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। ওই সময় নিরাপত্তাহীনতায় প্রতিষ্ঠানটি বন্ধ রাখা হয় এবং ব্যবস্থাপকও বাসা ছাড়েন। পরবর্তীতে প্রশাসনের হস্তক্ষেপে ক্লিনিক খোলা হয়।
পূর্বের চাঁদা দাবির ঘটনার সঙ্গে এই গুলিবর্ষণের কোনো যোগসূত্র রয়েছে কি না, তা নিয়ে এলাকায় নানা আলোচনা চলছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শীর্ষ সংবাদ: