কুয়েত প্রতিনিধি: আহমেদ রবিন
প্রকাশ: ১৭:৫৭, ২৫ নভেম্বর ২০২৬
কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমস এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ক্রিমিনাল সিকিউরিটি সেক্টরের অধীন মাদক নিয়ন্ত্রণ সাধারণ বিভাগ দুটি পৃথক অভিযানে ওই চার প্রবাসীকে গ্রেপ্তার করে। পাচার ও ব্যক্তিগত ব্যবহারের উদ্দেশ্যে এসব মাদক মজুত রাখা হয়েছিল।
উদ্ধারকৃত মাদকের তালিকায় রয়েছে— ১ দশমিক ৬৫ কেজি মেথামফেটামিন, ১ কেজি হেরোইন, সিন্থেটিক ক্যানাবিনয়েডের ৬০০টি শিট এবং ১০০ গ্রাম গাঁজা।
এ ছাড়া মাদক ওজনের কাজে ব্যবহৃত তিনটি সূক্ষ্ম ডিজিটাল পরিমাপক যন্ত্রও জব্দ করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়।
দেশে মাদকের বিস্তার রোধ এবং মাদক কারবারিদের দমনে চলমান নিরাপত্তা অভিযানের অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
গ্রেপ্তারকৃত ব্যক্তিদের পাশাপাশি জব্দ করা মাদকদ্রব্য ও অন্যান্য আলামত পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
শীর্ষ সংবাদ: