মো রেদোয়ান কবির রিফাত
প্রকাশ: ২১:২৫, ২৪ নভেম্বর ২০২৬
মন্ত্রণালয় জানায়, দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছায় অ্যাম্বুলেন্স, সিভিল ডিফেন্সসহ জরুরি উদ্ধারকারী দল। তারা উদ্ধার কার্যক্রম পরিচালনার পাশাপাশি দুর্ঘটনাস্থল নিরাপদ করা ও যান চলাচল নিয়ন্ত্রণে কাজ করে।
এদিকে, দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ। তবে নিহতদের জাতীয়তা এবং অন্য কেউ আহত হয়েছেন কি না, সে বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।
।ল
নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি দুর্ঘটনা নিয়ে গুজব না ছড়িয়ে শুধু সরকারি সূত্রের তথ্য অনুসরণ করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, এর আগে ফুজাইরাহতে ট্রাক উল্টে আগুন ধরে যাওয়ার ঘটনায় ১৪ জন নিহত ও ৩০ জন আহত হয়েছিলেন। এর দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে আবারও প্রাণহানির এমন ঘটনায় আমিরাতের সড়ক নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
শীর্ষ সংবাদ: