নোয়াখালী প্রতিনিধি:
প্রকাশ: ২১:৪৭, ২৪ নভেম্বর ২০২৬
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে পদক ও পুরস্কার তুলে দেন পত্রিকাটির প্রকাশক ও সম্পাদক মেহেদী হাসান।
সম্প্রতি পত্রিকাটির কর্তৃপক্ষ সারাদেশের প্রতিনিধিদের পেশাগত দক্ষতা, সংবাদ পরিবেশনের মান এবং নিয়মিত কাজের মূল্যায়নের ভিত্তিতে তাকে এই সম্মাননার জন্য মনোনীত করে।
দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের সম্পাদক মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, দৈনিক সকালের সময়ের সম্পাদক নুর হাকিম, জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ মাসুদ এবং মির্জা আরাফাত আব্বাস।
সাংবাদিক খোরশেদ আলম দৈনিক যুগান্তর, দৈনিক যায়যায়দিন,দৈনিক বাংলা ও জনকণ্ঠ পত্রিকায় প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। নোয়াখালীর সোনাইমুড়ী প্রেসক্লাবে ২ বার সভাপতি নির্বাচিত হয়েছিলেন।
শীর্ষ সংবাদ: