অনিক ইসলাম, নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১০:২৩, ২৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১০:২৫, ২৪ নভেম্বর ২০২৬
বর্ষপূর্তি অনুষ্ঠানে বক্তব্যে শাহাবুদ্দিন মোল্লা বলেন, দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন কোনো সাধারণ পত্রিকা নয়, এটি একটি অনুসন্ধানমূলক সংবাদমাধ্যম। তাঁর মতে, বাংলাদেশের শীর্ষ দুটি অনুসন্ধানী পত্রিকার মধ্যে একটি হওয়ার সক্ষমতা ও সম্ভাবনা রয়েছে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের।
তিনি বলেন, পত্রিকাটির প্রতিনিধিরা সাহসিকতার সঙ্গে সংবাদ সংগ্রহ ও পেশাগত দায়িত্ব পালন করছেন। তাঁদের সাহসী ভূমিকা এবং নিষ্ঠার কারণেই অগ্রযাত্রা প্রতিদিন আজকের অবস্থানে পৌঁছাতে পেরেছে। প্রতিনিধিরা পাশে থাকলে পত্রিকাটি আগামী দিনে আরও এগিয়ে যাবে।
শাহাবুদ্দিন মোল্লা আরও বলেন, “অগ্রযাত্রা প্রতিদিনকে এখন বাংলাদেশের মানুষ চেনে। আমরা সবাই সহযোদ্ধা হিসেবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে এই পত্রিকা আরও অনেক দূর এগিয়ে যাবে।”
তিনি নিজ জোনের প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, পারস্পরিক সহযোগিতা, আন্তরিকতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টাই একটি সংবাদমাধ্যমের সাফল্যের অন্যতম শক্তি।
শীর্ষ সংবাদ: