জুবায়ের আলম সৈকত, ঢাকা
প্রকাশ: ১৩:০০, ৮ নভেম্বর ২০২৬
এমন কর্মকাণ্ড ঘিরে রাজধানীর উত্তরার বাসিন্দাদের মধ্যে তৈরি হয়েছে নানা প্রশ্ন ও কৌতূহল। কেন ফার্মেসিতে ঢুকে ওষুধের ভিডিও ধারণ করছেন তারা? এসব ভিডিও কোথায় ব্যবহার করা হচ্ছে? আর ভিডিও ধারণের বিনিময়ে দোকানিদের অর্থ দেওয়ারই বা কারণ কী?
গতকাল ৭ নভেম্বর বিকেলে উত্তরার বিভিন্ন এলাকায় সরেজমিনে গিয়ে কয়েকজন চীনা নাগরিককে বিভিন্ন ফার্মেসিতে প্রবেশ করে ওষুধের ভিডিও ধারণ করতে দেখা যায়।
স্থানীয়দের ভাষ্য, গত তিন থেকে চার মাস ধরে উত্তরার বিভিন্ন সেক্টরে এমন কর্মকাণ্ড লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে টেকপাড়া, সেক্টর-৯ ও ১০ নম্বর এলাকায় তাদের আনাগোনা বেশি।
চীনা নাগরিকদের সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে ভাষাগত জটিলতার কারণে মোবাইল ফোনের অনুবাদ অ্যাপ ব্যবহার করতে হয়। তাদের একজনের কাছে ভিডিও ধারণের উদ্দেশ্য জানতে চাইলে তিনি জানান, চীনা পণ্যের প্রচারের উদ্দেশ্যেই এসব ভিডিও তৈরি করা হচ্ছে। পাশাপাশি চীনভিত্তিক উইচ্যাট, টিকটকসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ভিডিও প্রকাশ করে আয় করার কথাও জানান তিনি।
তার ভাষ্য অনুযায়ী, ঢাকার নিম্নআয়ের মানুষ বসবাস করেন,এমন এলাকাগুলোর প্রতি তাদের আগ্রহ বেশি। এ কারণেই উত্তরার কিছু এলাকা বেছে নেওয়া হয়েছে।
সরেজমিনে দেখা যায়, উত্তরার টেকপাড়া, সেক্টর-৯ ও ১০ নম্বর এলাকায় বেশ কয়েকজন চীনা নাগরিক বসবাস করছেন। স্থানীয়দের দাবি, আগে এসব এলাকায় চীনা নাগরিকদের উপস্থিতি তুলনামূলক কম থাকলেও সাম্প্রতিক সময়ে তা বেড়েছে।
ফার্মেসিতে ভিডিও ধারণের বিনিময়ে অর্থ দেওয়ার বিষয়টি জানতে উত্তরার ৯ নম্বর সেক্টরে অবস্থিত রাহাত ফার্মেসির এক কর্মীর সঙ্গে কথা হয়। তিনি ‘অগ্রযাত্রা প্রতিদিন’কে বলেন, চীনা নাগরিকরা ফার্মেসিতে প্রবেশ করে পুরো দোকানের ভিডিও ধারণ করেন। ঘন্টাপ্রতি এক হাজার টাকা দেওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি জানান, সারাদিন ভিডিও ধারণ করলে দোকানিকে এক হাজার টাকা দেওয়া হয়।
স্থানীয়দের অভিযোগ, এসব কর্মকাণ্ড নিয়ে কেউ আপত্তি জানালে একাধিক চীনা নাগরিক একসঙ্গে উপস্থিত হন। এতে অনেকের মধ্যে অস্বস্তি তৈরি হচ্ছে। স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘ওদের ভাষা আমরা বুঝি না। কী বলে, কী করে, তা-ও বুঝতে পারি না। টেকপাড়া রোডে তারা কেন এত বেশি আসছেন, সেটিও আমাদের জানা নেই।’
উত্তরায় বসবাস রত বাসিন্দা সরোয়ার হোসেন অগ্রযাত্রা প্রতিদিনকে বলেন, গত তিন থেকে চার মাস ধরে এলাকার বিভিন্ন দোকানে এভাবে ভিডিও ধারণ করা হচ্ছে। বিষয়টি নিয়ে অনেকেই বিরক্ত।
সব মিলিয়ে চীনা নাগরিকদের এমন ভিডিও ধারণের উদ্দেশ্য নিয়ে স্থানীয়দে
শীর্ষ সংবাদ: