সেরা প্রতিবেদন পদক’ পেলেন রবিউল ইসলাম

মোঃ শফিকুল ইসলাম শাকিল, নড়াইল

প্রকাশ: ১১:৪৪, ২৪ নভেম্বর ২০২৬

সেরা প্রতিবেদন পদক’ পেলেন রবিউল ইসলাম

দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের প্রথম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে ‘সেরা প্রতিবেদন পদক’-এ নির্বাচিত হয়েছেন খুলনা জেলা প্রতিনিধি  রবিউল ইসলাম। মাঠপর্যায় থেকে সত্য ও বস্তুনিষ্ঠ প্রতিবেদন তৈরি, আন্তরিক আচরণ এবং খুলনা বিভাগের প্রতিনিধিদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়।

বর্ষপূর্তি অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে শেখ রবিউল ইসলাম বলেন, দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন কোনো সাধারণ পত্রিকা নয়; এটি একটি অনুসন্ধানমূলক সংবাদমাধ্যম। তাঁর মতে, বাংলাদেশের শীর্ষ দুটি অনুসন্ধানী পত্রিকার মধ্যে জায়গা করে নেওয়ার সক্ষমতা ও সম্ভাবনা রয়েছে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিনের।

পত্রিকাটির সংবাদকর্মীদের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, প্রতিনিধিরা সাহসিকতার সঙ্গে সংবাদ সংগ্রহ ও পেশাগত দায়িত্ব পালন করছেন। তাঁদের সাহসী ভূমিকা ও নিষ্ঠার কারণেই অগ্রযাত্রা প্রতিদিন আজকের অবস্থানে পৌঁছাতে পেরেছে। প্রতিনিধিরা ও সম্পাদক মহোদয় পাশে থাকলে পত্রিকাটি আগামী দিনে আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রবিউল ইসলাম আরও বলেন, “অগ্রযাত্রা প্রতিদিনকে এখন বাংলাদেশের মানুষ চেনে। আমরা সবাই সহযোদ্ধা হিসেবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে এই পত্রিকা আরও অনেক দূর এগিয়ে যাবে।”

এ সময় তিনি খুলনা বিভাগের প্রতিনিধিদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, পারস্পরিক সহযোগিতা, আন্তরিকতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টাই একটি সংবাদমাধ্যমের সাফল্যের অন্যতম প্রধান শক্তি।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন