রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: ১৩:০৫, ২৪ নভেম্বর ২০২৬
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর প্রথম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন-এর সম্পাদক মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম। বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান, দৈনিক সকালের সময়ের সম্পাদক নুর হাকিম, জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ মাসুদ এবং মির্জা আরাফাত আব্বাস।
রাজশাহী সিটি করপোরেশন এলাকায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন, নগরীর যানজট নিরসন, পানি নিষ্কাশন ও ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, মশা নিধন কার্যক্রম, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং নগরীর সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে অগ্রযাত্রা প্রতিদিন।
এ ছাড়া রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দালালচক্রের দৌরাত্ম্য, হামের প্রাদুর্ভাব, মাদকবিরোধী কার্যক্রম, ট্রাফিক নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নগরীর বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়ে অনুসন্ধানী ও জনস্বার্থমূলক সংবাদ প্রকাশের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রশাসনের কার্যক্রম জনগণের সামনে তুলে ধরছে সংবাদমাধ্যমটি।
এসব সংবাদ ও জনকল্যাণমূলক সাংবাদিকতার স্বীকৃতিস্বরূপ মোস্তাফিজুর রহমান জীবনকে দেশসেরা মহানগর প্রতিবেদক হিসেবে সম্মাননা প্রদান করা হয়।
এ উপলক্ষে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক জনাব মাহফুজুর রহমান রিটনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। শুভেচ্ছা বার্তায় বলা হয়, রাজশাহী নগরীর উন্নয়ন, জনসেবা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড সংবাদমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রে প্রশাসনের দায়িত্বশীল ভূমিকা এবং সাংবাদিকতার ইতিবাচক অবদান এই স্বীকৃতির মাধ্যমে আরও উৎসাহিত হবে।
বার্তায় আরও প্রত্যাশা করা হয়, প্রশাসক মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে রাজশাহী সিটি করপোরেশন একটি পরিচ্ছন্ন, বাসযোগ্য, যানজটমুক্ত ও জনবান্ধব নগরী গড়ে তোলার লক্ষ্যে আরও এগিয়ে যাবে। একই সঙ্গে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কর্মজীবনের সার্বিক সাফল্য কামনা করা হয়।
জাতীয় পর্যায়ে এ সম্মাননা অর্জন মোস্তাফিজুর রহমান জীবনের সাংবাদিকতা জীবনে এক উল্লেখযোগ্য অর্জন। এ স্বীকৃতি তাঁকে ভবিষ্যতে আরও দায়িত্বশীল, সাহসী ও জনস্বার্থনির্ভর সাংবাদিকতায় অনুপ্রাণিত করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
শীর্ষ সংবাদ: