চবি প্রতিনিধি
প্রকাশ: ১১:০৩, ২৪ নভেম্বর ২০২৬ | আপডেট: ১১:০৬, ২৪ নভেম্বর ২০২৬
সোমবার (২৩ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান।
প্রশাসন সূত্রে জানা যায়, তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে রয়েছেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ জহুর। কমিটির সদস্য হিসেবে রয়েছেন জীববিজ্ঞান অনুষদের ডিন ও জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের অধ্যাপক ড. এএম মাসুদুল আজাদ চৌধুরী এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী মোহাম্মদ মেজবাউল হক।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান বলেন, “বিষয়টি নিয়ে ইতোমধ্যে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। তদন্ত রিপোর্টের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
প্রসঙ্গত, ১৯৮১ সালের পঞ্চম চাকসু নির্বাচনে অধিকাংশ পদে বিজয়ী হয়েছিল ছাত্রশিবির সমর্থিত প্যানেল। ওই নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে জসিম উদ্দিন সরকার এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে আবদুল গাফফার নির্বাচিত হন।
হীরকজয়ন্তী উপলক্ষ্যে প্রকাশিত ম্যাগাজিনে ওই পরিষদের নাম বাদ পড়ায় ছাত্রশিবিরের পক্ষ থেকে সমালোচনা করা হয়। পরে সংগঠনটি এ ঘটনার প্রতিবাদে বিবৃতি দেয় এবং উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করে। এর পরিপ্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এর আগে, হীরকজয়ন্তী অনুষ্ঠানে বিষয়টি অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে দুঃখপ্রকাশ করেছিলেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান।
শীর্ষ সংবাদ: