বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৩:১১, ২৪ নভেম্বর ২০২৬
সম্মাননা অর্জনের পর মাহমুদুল হাসান বলেন, এ স্বীকৃতি তাঁর সাংবাদিকতা জীবনের জন্য অনুপ্রেরণার। দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে মানুষের কথা তুলে ধরতে এবং সংবাদপত্রের অগ্রযাত্রায় আরও নিষ্ঠার সঙ্গে কাজ করতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি আরও বলেন, অগ্রযাত্রা প্রতিদিনকে দেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করতে আমার সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত থাকবে। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে পাঠকের আস্থা অর্জনই হবে আমাদের মূল লক্ষ্য।
পত্রিকাটির প্রথম বর্ষপূর্তিতে এমন সম্মাননা অর্জন তাঁর পেশাগত পথচলায় নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। ভবিষ্যতেও সততা, সাহস ও পেশাদারিত্বের সঙ্গে সাংবাদিকতা চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন মাহমুদুল হাসান।
এদিকে, সেরা তরুণ সাংবাদিক হিসেবে মাহমুদুল হাসানের এ অর্জনে সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানানো হয়েছে।
শীর্ষ সংবাদ: