ধামরাই প্রতিনিধি
প্রকাশ: ১১:৩৬, ২৪ নভেম্বর ২০২৬
জানা গেছে, বগুড়ার হোটেল মম ইন থেকে ‘নসিব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে বের হওয়ার প্রস্তুতিকালে হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন অভিনেতা সোহেল খান। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অভিনেতা শাহরিয়ার নাজিম জয় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তাঁরা একসঙ্গে বগুড়ার হোটেল মম ইনে ‘নসিব’ সিনেমার শুটিং করছিলেন। ঘটনার দিন সকালে ঘুম থেকে উঠে শুটিংয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছিলেন সোহেল খান। তাঁর পরনে ছিল সাদা শার্ট ও সাদা প্যান্ট। নিচে গাড়িও প্রস্তুত ছিল। এরই মধ্যে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি।
এদিকে, অভিনেতা সোহেল খানের মরদেহ তাঁর নিজ গ্রাম রাজাপুরে নেওয়ার পর আসরের নামাজের সময় জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর থেকেই রাজাপুরসহ আশপাশের এলাকায় শোকের আবহ বিরাজ করছে। প্রিয় মানুষটির এমন আকস্মিক চলে যাওয়া মেনে নিতে পারছেন না স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসী।
কান্না আর শোকের আবহে প্রিয় মানুষটিকে শেষ বিদায় জানানোর অপেক্ষায় পুরো এলাকা।
শীর্ষ সংবাদ: