সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি :
প্রকাশ: ২৩:৫২, ২২ নভেম্বর ২০২৬
রোববার (২২ নভেম্বর) বিকেল ৪টা ৪৫ মিনিটের দিকে কবি নজরুল কলেজ কেন্দ্রে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) স্নাতক প্রথর্মের পরীক্ষা চলাকালীন এ ঘটনা ঘটে।
ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান।
আহত জাহাঙ্গীর ইসলামের লালবাগের ৩৮/২, সমাজকল্যাণ গলি এলাকার বাসিন্দা। তার বাবার নাম আব্দুল আজিজ আকন। তিনি সোহরাওয়ার্দী কলেজের পরিচ্ছন্নতা কর্মী।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, কবি নজরুল কলেজেরে প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে কলেজের নিরাপত্তা কর্মী সুজনের সঙ্গে কথা বলছিলেন সোহরাওয়ার্দী কলেজের মালি জাহাঙ্গীর। এ সময় হঠাৎ ওপর থেকে একটি ককটেল তার মাথার ওপর এসে পড়ে। এতে তার মাথা ও চোখে গুরুতর আঘাত লাগে।
পরে খবর পেয়ে তার ভাই আলমগীর ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। বর্তমানে জাহাঙ্গীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, কবি নজরুল ইসলাম সরকারি কলেজের প্রধান ফটকের সমানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন আহত হয়েছে। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নেওয়া হয়েছে।
শীর্ষ সংবাদ: