সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি :
প্রকাশ: ২১:৩১, ২২ নভেম্বর ২০২৬
রোববার (২২ নভেম্বর) বিকেল ৫টার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। আহতরা হলেন কলেজের ইতিহাস বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রদলের আহ্বায়ক সদস্য রিমন আলী এবং কলেজের মালি জাহাঙ্গীর।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের নেতৃত্বে একটি মিছিল বের হওয়ার কথা ছিল। এ কারণে পুলিশ ও র্যাবের সদস্যরা সড়ক ফাঁকা রাখার নির্দেশনা দেন। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে মিছিলটি অতিক্রম করার কয়েক মিনিট পরই কবি নজরুল সরকারি কলেজের মূল ফটকের সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরিত হয়।
ঘটনার সময় উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের এক শিক্ষার্থী বলেন, ‘ঘটনার সময় আমরা এখানেই ছিলাম। বাহাদুর শাহ পার্কের সামনে পুলিশ ছিল। ককটেলটি ওই দিক থেকেও আসতে পারে, আবার আমাদের কলেজের ছাদ থেকেও পড়ে থাকতে পারে। ঘটনার সময় আমরা কিছুই বুঝতে পারিনি।’
কলেজের শিক্ষার্থী শরীফ হোসেন বলেন, ‘ককটেল বিস্ফোরণের সময় আমি বন্ধুদের সঙ্গে পাশেই কথা বলছিলাম। তখন আমাদের কলেজের কর্মচারী সুজন মামা এবং ভেতর থেকে আরও একজন এসে মূল ফটকের সামনে দাঁড়ান। ঠিক তখনই একটি ককটেল বিস্ফোরিত হয়। প্রথমে আমরা ভেবেছিলাম, কোনো গাড়ির চাকা ফেটে গেছে।’
তিনি আরও বলেন, ‘দ্বিতীয়বার আরেকটি ককটেল বিস্ফোরিত হওয়ার পর বিষয়টি বুঝতে পারি। পরে জানতে পারি, আমাদের কলেজের একজন শিক্ষার্থী ও একজন কর্মচারী আহত হয়েছেন।’
এ বিষয়ে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বলেন, ‘আমরা এখনো ঘটনার বিস্তারিত জানতে পারিনি। বিভিন্নভাবে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে জড়িতদের শনাক্ত করার চেষ্টা করছি।’
শীর্ষ সংবাদ: