যবিপ্রবি প্রতিনিধি:
প্রকাশ: ২১:১৯, ২২ নভেম্বর ২০২৬
রবিবার (২২ নভেম্বর) দুপুর ২ টায় বিশ্ববিদ্যালয়ের স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের গ্যালারীতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরন করা হয় এবং কলমদানি উপহার দেওয়া হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান সাকিব।
অনুষ্ঠানে ঝিনাইদহ জেলা অ্যাসোসিয়েশনের সভাপতি রিয়াদ পারভেজ বলেন, সবাইকে ঐক্যবদ্ধ ও সৎ থাকতে হবে। পাশাপাশি আগামী দিনের সব কর্মসূচি সফল করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং নিজেদের যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তোলতে হবে। যেন ভবিষ্যতে আমরা যোগ্য ব্যক্তিদের ওপর সাংগঠনিক দায়িত্ব অর্পণ করতে পারি।
ঝিনাইদহ স্টুডেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুল হাসান সাকিব তার বক্তব্যে বলেন, অ্যাসোসিয়েশনের কার্যক্রম শুধু অনুষ্ঠান আয়োজনের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং ঝিনাইদহের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, একে অপরের খোঁজখবর রাখা এবং সুখে-দুঃখে পাশে থাকাও এর অন্যতম লক্ষ্য। এ সময় তিনি অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার ইতিহাস এবং বিশ্ববিদ্যালয়ের বাস সার্ভিস ঝিনাইদহ পর্যন্ত সম্প্রসারণের উদ্যোগের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক ড.মোঃ ওয়াহিদুজ্জামান, ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহকারি অধ্যাপক আল-আমিন বিশ্বাস, নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজি বিভাগের প্রভাষক মোঃ সোহেল রানা এবং পরিবহন দপ্তরের কর্মকর্তা হাসান আলি। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা থেকে আগত বিভিন্ন বিভাগে অধ্যয়নরত শিক্ষার্থীরা।
শীর্ষ সংবাদ: