ফটিকছড়ি প্রতিনিধি:
প্রকাশ: ১৯:৩৬, ২২ নভেম্বর ২০২৬
রোববার (২২ নভেম্বর) রাত আনুমানিক ৭টার দিকে তেমুহনী বাজারে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, আবছার চৌধুরীকে লক্ষ্য করে একদল দুর্বৃত্ত পরপর ৬ থেকে ৮ রাউন্ড গুলি ছোড়ে। পরে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায় তারা।
গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁর উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠান।
এদিকে, জনবহুল বাজারে প্রকাশ্যে গুলি ছোড়ার ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ঘটনার পর থেকে তেমুহনী বাজারসহ আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয়দের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ ও উৎকণ্ঠা।
এ ঘটনায় হামলার কারণ এবং জড়িতদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।
শীর্ষ সংবাদ: