যবিপ্রবি প্রতিনিধি:
প্রকাশ: ১৫:৪৭, ২০ নভেম্বর ২০২৬
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে বঙ্গভবনে উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবীরের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক হাসান রাষ্ট্রপতির সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে রাষ্ট্রপতি দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়নে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার এবং এর মান যুগোপযোগী করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষাব্যবস্থায় বৈষম্য কমাতে বিভিন্ন ধারার শিক্ষার মধ্যে সমন্বয় সাধনের নির্দেশনা দেন তিনি।
এ ছাড়া উপাচার্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমসহ সার্বিক অগ্রগতি ও বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। রাষ্ট্রপতি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নসংক্রান্ত বিষয়গুলো মনোযোগসহকারে শোনেন এবং যবিপ্রবির সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব উপস্থিত ছিলেন।
শীর্ষ সংবাদ: