তারেক রহমানের জন্মদিনে শিশুদের খাবার দিলেন জবি ছাত্রদল নেতা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।

প্রকাশ: ২৩:৫৩, ২১ নভেম্বর ২০২৬

তারেক রহমানের জন্মদিনে শিশুদের খাবার দিলেন জবি ছাত্রদল নেতা

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় শতাধিক মাদরাসাশিশুর মধ্যে খাবার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন।
 
শনিবার (২১ নভেম্বর) পুরান ঢাকার ওয়ারীর লালচাঁন মুকিম লেনে অবস্থিত তানফীজুল উলুম মাদরাসায় এ আয়োজন করা হয়।
 
অনুষ্ঠানের আয়োজক শাহরিয়ার হোসেন বলেন, “শিশুদের প্রতি আমাদের নেতার বিশেষ স্নেহ ও মমত্ববোধ আমাদের সবসময় অনুপ্রাণিত করে। তার নেতৃত্বে একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে ওঠার প্রত্যাশায় আমরা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। আমি মনে করি, জন্মদিনের আনন্দ সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ভাগ করে নেওয়ার মধ্যেই প্রকৃত আনন্দ ও মানবিকতা নিহিত। শিশুদের মুখে হাসি ফোটানোর এই ক্ষুদ্র প্রয়াসের মধ্য দিয়ে আমরা মানুষের পাশে থাকার বার্তা ছড়িয়ে দিতে চাই। সবার কাছে দেশনায়ক তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনায় দোয়া চাই।”

জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “আমাদের নেতার জন্মদিন কেবল আনুষ্ঠানিক উদ্‌যাপনের মধ্যে সীমাবদ্ধ না রেখে মানুষের সঙ্গে আনন্দ ভাগাভাগি ও মানবিক কাজে সম্পৃক্ত হওয়ার উপলক্ষ হিসেবে দেখতে চাই। শাহরিয়ারের শিশুদের মুখে হাসি ফোটানো ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্যোগকে স্বাগত জানাই। একই সঙ্গে তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি, যেন তিনি দেশ ও মানুষের কল্যাণে কাজ করে যেতে পারেন।”

জবি ছাত্রদলের সদস্যসচিব শামছুল আরেফিন বলেন, “সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করার মধ্য দিয়ে তারেক রহমানের জন্মদিন উদ্‌যাপনের এ উদ্যোগ প্রশংসনীয়। আমরা চাই, প্রতিটি বিশেষ দিন মানুষের কল্যাণে কোনো না কোনো ইতিবাচক উদ্যোগের মধ্য দিয়ে উদ্‌যাপিত হোক। শাহরিয়ারের এ আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ চর্চায় উৎসাহ জোগাবে। তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।”

এ সময় উপস্থিত ছিলেন জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, তৌহিদ চৌধুরী ও মোজাম্মেল মামুন ডেনি; জকসুর পাঠাগার ও সেমিনারবিষয়ক সম্পাদক ও আহ্বায়ক সদস্য রিয়াসাল রাকিব; মোবায়দুর রহমান, ইমু রহমান, জকসুর পরিবহন সম্পাদক মাহিদ হোসেন, আকাশসহ ছাত্রদলের অন্যান্য নেতাকর্মী।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন