পিরোজপুর প্রতিনিধি:
প্রকাশ: ২৩:২৩, ২৪ নভেম্বর ২০২৬
মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) বিকেল ৪টায় পূবালী ব্যাংক পিএলসি, পিরোজপুর শাখার উদ্যোগে পিরোজপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা মেজিস্ট্রেট জনাব গোলাম রব্বানীর নিকট বিভিন্ন দুর্লভ ও গুরুত্বপূর্ণ প্রজাতির গাছ যেমন: মহুয়া, অশোক, রক্ত চন্দন ইত্যাদি বিভিন্ন ধরনের চারা হস্তান্তর করা হয়। একই সঙ্গে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ, সার্কিট হাউস সংলগ্ন এলাকা এবং পিরোজপুর পৌরসভা প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
এ সময় পিরোজপুরের জেলা প্রশাসক মোঃ গোলাম রব্বানী বৃক্ষরোপণ কার্যক্রমে অংশগ্রহণ করেন এবং নিজ হাতে একটি রক্ত চন্দন গাছের চারা রোপন করেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক মাহমুদুর রহমান মামুন, অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা ও
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ এবং জেলা প্রশাসকের কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
অনুষ্ঠানে পূবালী ব্যাংক পিএলসি, পিরোজপুর শাখার ব্যবস্থাপক মৃণাল কান্তি দাস জেলা প্রশাসক মহোদয়ের নিকট গাছের চারাগুলো হস্তান্তর করেন। এ সময় স্থানীয় সাংবাদিক, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ উদ্যোগের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং পিরোজপুরকে আরও সবুজ, সুন্দর ও বাসযোগ্য করে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।
উল্লেখ্য, পূবালী ব্যাংক পিএলসি তার সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির আওতায় পরিবেশ সংরক্ষণ ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। এরই ধারাবাহিকতায় CSR কর্মসূচি ২০২৬-এর দ্বিতীয় ধাপে পিরোজপুরে এ বৃক্ষরোপণ ও বিভিন্ন দুর্লভ প্রজাতির গাছের চারা হস্তান্তর ও রোপনের মাধ্যমে উক্ত কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
শীর্ষ সংবাদ: