আ. লীগের নৈরাজ্যের প্রতিবাদে পিরোজপুরে জাসাসের গণসংগীত অনুষ্ঠান

‎পিরোজপুর প্রতিনিধিঃ

প্রকাশ: ২১:৫৮, ২৬ নভেম্বর ২০২৬

আ. লীগের নৈরাজ্যের প্রতিবাদে পিরোজপুরে জাসাসের গণসংগীত অনুষ্ঠান

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে পিরোজপুরে প্রতিবাদী গণসংগীত পরিবেশন করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)।

‎বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় পিরোজপুর শহরের সিও অফিস সদর উপজেলা কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
‎
‎পিরোজপুর জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক রিয়াজ মাহমুদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকার বিএনপি নেতাকর্মী ও জাসাসের শিল্পীরা অংশ নেন।
‎
‎এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শেখ বাহাদুর, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এম এ মাসুদ হাওলাদার, জেলা জাতীয়তাবাদী সম্মিলিত সাংস্কৃতিক পরিষদের সভাপতি শরীফ মহিদুল ইসলাম, জাসাস নেতা মাহবুব হাসানসহ স্থানীয় নেতৃবৃন্দ।
‎
‎অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক রিয়াজ মাহমুদ। তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে দেশ যখন একটি সুষ্ঠু ধারায় এগিয়ে যাচ্ছে, তখন একটি মহল দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। সাধারণ মানুষের ওপর নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতে গানের মাধ্যমে জনমত গড়ে তোলাই এ আয়োজনের উদ্দেশ্য।
‎
‎তিনি আরও জানান, জাসাসের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্দেশনায় এবং শিল্পীদের সমন্বয়ে এ প্রতিবাদী গণসংগীতের আয়োজন করা হয়েছে।
‎
‎পরে শিল্পীরা বিভিন্ন প্রতিবাদী গান পরিবেশন করেন। গানের মাধ্যমে তাঁরা দেশের সব ধরনের নৈরাজ্য, সহিংসতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে নিজেদের অবস্থান তুলে ধরেন।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন