চাঁদাবাজি, কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

জিহাদুল ইসলাম, যাত্রাবাড়ী, ঢাকা 

প্রকাশ: ২১:৫৪, ২৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:৫৬, ২৫ সেপ্টেম্বর ২০২৬

 চাঁদাবাজি, কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে শ্রমিক দলের বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগের নৈরাজ্য, সহিংসতা এবং রাজধানী ঢাকার কদমতলী থানাধীন ৬০ নম্বর ওয়ার্ডের রায়েরবাগ এলাকায় চাঁদাবাজি, কিশোর গ্যাং ও মাদকের ভয়াবহ বিস্তারের বিরুদ্ধে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

​কদমতলী থানা শ্রমিক দলের আহ্বায়ক মোঃ নাসির মাহমুদ এবং সদস্য সচিব মোঃ ইমরান হোসেনের যৌথ নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

​আজ ২৫/০৯/২০২৬ইং রোজ শুক্রবার বিকেলে তিন ঘটিকায় অনুষ্ঠিত এই বিক্ষোভ মিছিলে কদমতলী থানা শ্রমিক দল ও স্থানীয় সাধারণ জনগণের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেন। মিছিলটি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়।

​সমাবেশে বক্তারা বলেন, "রায়েরবাগ ৬০ নং ওয়ার্ডসহ পুরো কদমতলী এলাকায় চাঁদাবাজ, কিশোর গ্যাং এবং মাদকের মতো সামাজিক ব্যাধি কোনোভাবেই সহ্য করা হবে না। একই সাথে আওয়ামী লীগের যেকোনো ধরনের নৈরাজ্য ও ষড়যন্ত্র রাজপথে কঠোরভাবে মোকাবেলা করা হবে।"

​বক্তারা অবিলম্বে রায়েরবাগ এলাকাকে মাদক, কিশোর গ্যাং ও চাঁদাবাজমুক্ত করার জন্য প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং হুঁশিয়ারি দেন যে, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটালে সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।

​কর্মসূচিতে কদমতলী থানা ও স্থানীয় বিভিন্ন ওয়ার্ডের বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: