ঢাবির অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিমের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০০:১৬, ২৬ সেপ্টেম্বর ২০২৬

ঢাবির অধ্যাপক মোহাম্মদ ইব্রাহিমের মৃত্যু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সুপারনিউমারারি অধ্যাপক ড. মোহাম্মদ ইব্রাহিম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

তার বয়স হয়েছিল ৭৪ বছর।

তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য ছাত্রছাত্রী, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার রাত ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

এক শোক বাণীতে উপাচার্য বলেন, তিনি একজন নিষ্ঠাবান শিক্ষক ও গবেষক এবং সদালাপী , বিনয়ী, ভদ্র ও সজ্জন ব্যক্তি ছিলেন। প্রথিতযশা এ অধ্যাপক দেশের শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে অনন্য অবদান রেখে গেছেন।
এ অসাধারণ অবদানের জন্য তিনি স্মরণীয় হয়ে থাকবেন। উপাচার্য মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল। এক শোক বার্তায় সাদা দল মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত ও চিরশান্তি কামনা করে এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্য, সহকর্মী, শিক্ষার্থী ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা ও গবেষণায় ড. মোহাম্মদ ইব্রাহিমের অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।

শোক বার্তায় ঢাবি সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. মো. আবদুস সালাম এবং অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকারের সই রয়েছে।

তাকে চট্টগ্রামের মিরসরাই উপজেলায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: