স.ম ইকবাল বাহার চৌধুরী, কক্সবাজার:
প্রকাশ: ১৮:২৫, ২৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৮:২৬, ২৫ সেপ্টেম্বর ২০২৬
২৫ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০ টায় কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমানের সভাপতিত্বে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও কক্সবাজার জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সাচিং প্রু জেরী প্রধান অতিথির বক্তব্যদানকালে এসব কথা বলেন। কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার (জেইউসি) যৌথভাবে এ সভার আয়োজন করেন।
এসময় মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পার্বত্য চট্টগ্রামের পাশাপাশি কক্সবাজার জেলার দায়িত্বও আমাকে দিয়েছেন। বান্দরবান ও কক্সবাজারের কৃষ্টি কালচার প্রায় সমগোত্রীয় উল্লেখ করে তিনি বলেন, কক্সবাজার জেলার উন্নয়নে সাধ্যমত চেষ্টা চালিয়ে যেতে এবং জেলার মানুষের সমস্যা সমাধানে ও সম্প্রীতিতে ভূমিকা রাখতে।
মন্ত্রী সাচিং প্রু জেরী আরো বলেন, কক্সবাজার সহ মাদক এখন গোটা জাতিকে ধ্বংস করছে। সরকার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। মাদক নিয়ন্ত্রণে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান যথেষ্ট নয়, সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করতে হবে। ইতোমধ্যে পাড়া-মহল্লায় মাদক প্রতিরোধ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি বলেন, কক্সবাজারের সব সংসদ সদস্যকে সঙ্গে নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে পরামর্শ করে জেলার দায়িত্ব পালনে কাজ করবেন। মাদক প্রতিরোধ, আইনশৃঙ্খলা, সম্প্রীতি ও উন্নয়নকে সামনে রেখে একটি সমন্বিত মাস্টারপ্ল্যান প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে। এতে সাংবাদিক, আইনজীবী, প্রশাসনসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সম্পৃক্ত করা হবে।
মন্ত্রী আরও বলেন, কক্সবাজারের উন্নয়ন ও সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি জেলার সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরার আহ্বান জানান।
মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, দৈনিক ইনকিলাবের বিশেষ সংবাদদাতা শামসুল হক শারেক, অ্যাডভোকেট আবু ছিদ্দিক ওসমানী, ইকরাম চৌধুরী টিপু, এম. আর. মাহবুব, এস. এম. জাফর ও সৈয়দ আলম।
শীর্ষ সংবাদ: