আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: গণপূর্ত প্রতিমন্ত্রী 

‎মো. ফরিদ আহমেদ, নেছারাবাদ (পিরোজপুর)

প্রকাশ: ২০:১০, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২০:১৩, ২৪ সেপ্টেম্বর ২০২৬

আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: গণপূর্ত প্রতিমন্ত্রী 

‎আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেকটা ভালো হয়েছে জানিয়ে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, দুর্নীতি ও মাদকের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা এবং সুশাসন নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। 

‎‎তিনি আরও বলেন, স্বচ্ছতা ও নিষ্ঠার সাথে কাজ করলে সমাজে কোনো দুর্নীতি স্থান পাবে না। আপনারা সবাই দায়ীত্বশীল ও সৎ হলে কোনো অসাধু চক্র দুর্নীতি করতে সাহস পাবে না। সমাজ ও প্রশাসনিক ব্যবস্থার টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

‎‎নেছারাবাদ উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‎
‎‎প্রতিমন্ত্রী বলেন, অপরাধীর কোনো রাজনৈতিক পরিচয় বা দলীয় পরিচয় নেই। অপরাধের সঙ্গে যে-ই জড়িত থাকুক না কেন, তার বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নিতে হবে। এমনকি নিজ দলের কোনো ব্যক্তি অপরাধে জড়িত থাকলেও তাকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
‎
‎‎প্রতিমন্ত্রী নেছারাবাদকে একটি মডেল উপজেলায় রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করে বলেন, আমাদের লক্ষ্য একটাই দৃশ্যমান উন্নয়ন এবং স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া। এ কাজে সাংবাদিক, পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তাসহ সকল দায়িত্বশীল নাগরিকের সহযোগিতা কাম্য।
‎
‎‎এছাড়াও তিনি উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মোটরসাইকেল চলাচলে হেলমেট ও বৈধ কাগজপত্র নিশ্চিত করা, অপরাধ নিয়ন্ত্রণে সিসিটিভি ক্যামেরা জোরদার করা, কোচিং ও শিক্ষা ব্যবস্থার সার্বিক তদারকি এবং মাদকমুক্ত সমাজ গঠনে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ ও প্রশাসনকে নির্দেশ দেন।
‎
‎‎উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আশিক আহম্মেদের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন সার্কেল এএসপি প্রনয় রায়, থানার অফিসার ইনচার্জ মো. মেহেদী হাসান ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ সরকারি দপ্তর সমূহের প্রধান কর্মকর্তাগণ।
‎
‎‎এর আগে সকালে শহীদ স্মৃতি ডিগ্রি কলেজ ও সরকারি স্বরূপকাঠি কলেজের নবীন বরণ অনুষ্ঠানে অংশগ্রহণ করার পাশাপাশি উপজেলার কয়েকটি প্রতিষ্ঠানের নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান ও ক্রীড়া সংগঠনের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ এবং সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন। 
‎
‎‎শেষে নেছারাবাদ উপজেলা বিএনপির আয়োজনে দেশব্যাপী পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে প্রতিমন্ত্রীর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি উপজেলা পরিষদ এলাকা থেকে শুরু হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
‎

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: