বাঁশখালীতে বন্যার্তদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

মোহাম্মদ আলী, বাঁশখালী (চট্টগ্রাম)

প্রকাশ: ২১:৫১, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:৫৭, ২৪ সেপ্টেম্বর ২০২৬

বাঁশখালীতে বন্যার্তদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও দুর্গত মানুষের পুনর্বাসনের লক্ষ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার বাহারচড়া ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিএনপি কথায় নয়, কাজে মানুষের জন্য কাজ করতে চায়। বিএনপির সরকার জনগণের সরকার, উন্নয়নের সরকার। তিনি আগামীর বাঁশখালী গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন। একইসাথে তিনি ‘বট ও গুপ্ত বাহিনীকে’ সতর্ক করে জনগণের স্বার্থে উন্নয়ন ও পুনর্বাসন কার্যক্রম এগিয়ে নেয়ার কথা বলেন।

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মাহবুবের রহমান শামীমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক ড. মোহাম্মদ জাকারিয়া, স্থানীয় সরকার চট্টগ্রাম বিভাগের পরিচালক মনোয়ারা বেগম, চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া, চট্টগ্রাম পুলিশ সুপার মো. মাসুদ আলম এবং চট্টগ্রাম জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম।

এ ছাড়া চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মো. ইদ্রিস মিয়া, সদস্য সচিব লায়ন হেলাল উদ্দীন, যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন এবং তাদের স্বাভাবিক জীবনযাত্রায় ফিরিয়ে আনতে সরকারি ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে সহযোগিতা অব্যাহত রাখার কথা জানানো হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন

শীর্ষ সংবাদ: