মোঃ শফিকুল ইসলাম সাকিল, নড়াইল
প্রকাশ: ১৮:৫৮, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২০:১৪, ২৩ সেপ্টেম্বর ২০২৬
স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবেদ আলী গ্রুপ ও সোহেল মেম্বার গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। সর্বশেষ গত বুধবার আবেদ আলী গ্রুপের ১১ জন একটি মামলায় আদলতে হাজিরা দিতে এসে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার হন।এরপর এ নিয়ে এলাকায় দুপক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে আজ সকালে বুধবার সকালে দুইপক্ষ সংঘর্ষে জড়ায়।
এ ঘটনায় আহত জন আট থেকে এগারো জন আহত হয়েছেন বলে জানা গেছে।আহতদের প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরবর্তীতে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো।
খুলনা মেডিকেল কলেজের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থান থেকে একজন আহত ব্যক্তির সজন জানান, সংঘর্ষের সময় গোলাগুলিও হয়েছে, এতে আহতদের মধ্যে অনেকেই গুলিবিদ্ধ হয়েছেন।এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক জনক হওয়াই তাকে ঢাকায় পাঠানো হয়েছে। তবে বিকাল পর্যন্ত কারো গুলিবিদ্ধ হওয়ার খবর নিশ্চিত করতে পারেনি পুলিশ।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী "অগ্রযাত্রাকে" জানান- পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে এবং জিজ্ঞাসাবাদের জন্য আমরা একজনকে নিয়ে আসছি।
শীর্ষ সংবাদ: