মোস্তাফিজুর রহমান
প্রকাশ: ২১:৩৮, ১ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:৪৭, ১ সেপ্টেম্বর ২০২৬
শুধু তাই নয়, তার ইশারা ছাড়া উখিয়ায় যেন এক পা চলারও উপায় নেই। আইনের তোয়াক্কা না করে নিজের ইচ্ছেমতো পুরো এলাকাকে বানিয়ে ফেলেছেন অপরাধের আখড়া।
উখিয়া এখন ইয়াবা আমদানির সবচেয়ে বড় হটস্পটে পরিণত হয়েছে, যার নেপথ্যে কাজ করছে সরোয়ার জাহানের শক্তিশালী সিন্ডিকেট। বিএনপির পদে থাকার সুবাদে নিজের প্রভাব খাটিয়ে মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবার বিশাল চালান সন্ত্রাসীদের দিয়ে আনাচ্ছেন তিনি। অনুসন্ধানে উঠে এসেছে, নিজস্ব ক্যাডার বাহিনীর সুরক্ষায় এসব বিষ ছড়িয়ে দেওয়া হচ্ছে দেশের আনাচে-কানাচে। কেউ যদি এই অন্যায়ের বিরুদ্ধে মুখ খোলার সাহস করে, তবে তার ওপর নেমে আসে অমানুষিক অত্যাচার। বাড়িঘরে হামলা, ভাঙচুর আর রক্তাক্ত মারধর, এটাই যেন সেখানকার নিত্যদিনের ঘটনা। ভুক্তভোগীরা এখন নিজ ভিটেমাটিতেই জিম্মি, প্রাণের ভয়ে তটস্থ।
চোখের সামনে এভাবে একটি এলাকা ধ্বংস হয়ে যাচ্ছে, অথচ ক্ষমতার দাপটে সরোয়ার জাহান থেকে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে। প্রতিনিয়ত অসংখ্য পরিবার তার ক্যাডার বাহিনীর হাতে নির্যাতিত হচ্ছে, কিন্তু ভয়ে কেউ পুলিশে অভিযোগ জানানোর সাহস পাচ্ছে না।
প্রশাসনের নীরবতা আর অপরাধীদের এই বেপরোয়া তাণ্ডবে ক্ষোভে ফুঁসছে উখিয়ার সাধারণ মানুষ। তাদের একটাই দাবি, দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সরোয়ার জাহান চৌধুরী ও তার ক্যাডারদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক এবং উখিয়াকে এই ভয়ংকর অপরাধের হাত থেকে মুক্ত করা হোক।
দর্শক পরবর্তী পর্বে থাকবে কিভাবে সরোয়ার জাহানের হাত ধরে উখিয়ার সবচেয়ে আলোচিত ও শীর্ষ ইয়াবা কারবারি আবুল ফয়েজ কোটি কোটি টাকার মালিক বনে গেলেন তার বিস্তারিত আদ্যোপান্ত...
চোখ রাখুন অগ্রযাত্রা প্রতিদিনে---