সদ্যবিবাহিত ভাগিনার বউকে নিয়ে পালানোর অভিযোগে মামা গ্রেপ্তার

এস আলম, জামালপুর

প্রকাশ: ১৪:০২, ২৪ অক্টোবর ২০২৬

সদ্যবিবাহিত ভাগিনার বউকে নিয়ে পালানোর অভিযোগে মামা গ্রেপ্তার

জামালপুরের মেলান্দহে সদ্য বিবাহিত স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগে এমদাদুল হক অরচন (৪৫) নামে এক গাড়িচালককে গ্রেফতার করেছে পুলিশ। গত ২৩ অক্টোবর (বৃহস্পতিবার) রাতে মেলান্দহ থানা পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে আটক করে।

​গ্রেফতারকৃত এমদাদুল হক অরচন মেলান্দহ পৌরসভার একজন গাড়িচালক এবং উপজেলার ঝাউগড়া এলাকার বাসিন্দা।
​স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী যুবক সুজন মেলান্দহ উপজেলার ঝাউগড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। সম্প্রতি তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। গত কিছুদিন পূর্বে তাঁর সদ্য বিবাহিত স্ত্রী সম্পর্কে 'কথিত মামা' এমদাদুল হক অরচনের সাথে পালিয়ে যান।

​এ ঘটনার পর সুজন বাদী হয়ে মেলান্দহ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে মেলান্দহ থানা পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে অভিযুক্ত এমদাদুল হক অরচনকে আটক করতে সক্ষম হয়।

​এ বিষয়ে মেলান্দহ থানার পুলিশ জানায়, লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামিকে আটক করা হয়েছে এবং এ সংক্রান্ত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন