সেনবাগে বসতঘরে আগুন, নগদ টাকা সহ ক্ষতি ৪ লাখ টাকা

মোঃ হাবিবুর রহমান, সেনবাগ (নোয়াখালী)

প্রকাশ: ১৫:৫৯, ২৪ অক্টোবর ২০২৬

সেনবাগে বসতঘরে আগুন, নগদ টাকা সহ ক্ষতি ৪ লাখ টাকা

নোয়াখালীর সেনবাগ উপজেলায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনে তিন কক্ষবিশিষ্ট একটি বসতঘর ও ঘরের আসবাবপত্র পুড়ে গেছে। এ ঘটনায় নগদ টাকা সহ প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।

শনিবার (২৪ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ৬ নম্বর কাবিলপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের  উত্তর শাহাপুর গ্রামে খালেকের দোকানের পাশে  এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

ক্ষতিগ্রস্ত বসতঘরের মালিক মো. হানিফ মিয়া (৩৫)। তিনি ওই গ্রামের জয়নাল মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ঘরটিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে তিন কক্ষবিশিষ্ট বসতঘরটির বিভিন্ন অংশ ও ঘরে থাকা আসবাবপত্র পুড়ে যায়। আগুনে ঘরের মালিকের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে আগুনের বিস্তার রোধ করা সম্ভব হয়। তবে অগ্নিকাণ্ডে বসতঘর ও আসবাবপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রাথমিক হিসাব অনুযায়ী, আগুনে নগদ প্রায় এক লাখ ৫০ হাজার টাকা এবং বসতঘর ও আসবাবপত্র মিলিয়ে আনুমানিক আরও দুই লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় চার লাখ টাকা বলে জানা গেছে।
অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে কেউ হতাহত হয়নি।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন