বল প্রয়োগ করলে ফ্যাসিবাদী, না করলে দুর্বল ভাবে মানুষ: আইজিপি

এস কে রবিউল ইসলাম, খুলনা

প্রকাশ: ১৫:৩৩, ২৪ অক্টোবর ২০২৬

বল প্রয়োগ করলে ফ্যাসিবাদী, না করলে দুর্বল ভাবে মানুষ: আইজিপি

আইনশৃঙ্খলা রক্ষায় বল প্রয়োগ করলে পুলিশকে 'ফ্যাসিবাদী' বলা হয়, আর বল প্রয়োগ না করলে মানুষ দুর্বল মনে করে বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

​আজ খুলনার বয়রা পুলিশ লাইনে খুলনা বিভাগের কমিউনিটি পুলিশিং বিষয়ক সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

​আইজিপি বলেন, গত ১৭ বছরে পুলিশ ও জনগণের মধ্যে একটি বড় ধরনের দূরত্ব তৈরি হয়েছে এবং সমাজে মাদককে প্রতিষ্ঠিত করা হয়েছে। তবে বর্তমান পুলিশ এই বিদ্যমান পরিস্থিতি থেকে উত্তরণে এবং জনগণের আস্থা ফিরিয়ে আনতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

​তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কার্যকর করতে স্বরাষ্ট্র ও অর্থ মন্ত্রণালয়ের অনুমোদনে একটি আইনি কাঠামো তৈরি করা হচ্ছে। এই নতুন কাঠামোর মাধ্যমে কমিউনিটি পুলিশিংকে পুলিশেরই একটি স্থায়ী শাখা হিসেবে অন্তর্ভুক্ত করা হবে।

​দেশে অপরাধ নিয়ন্ত্রণের বিষয়ে পুলিশ প্রধান বলেন, কিশোর গ্যাং, চাঁদাবাজি ও মাদক নিয়ন্ত্রণে ইতোমধ্যে দেশব্যাপী যৌথ অভিযান পরিচালনা করা হচ্ছে। এছাড়া চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে জনগণের কোনো সরাসরি অভিযোগ ছাড়াই পুলিশ যাতে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করতে পারে—এমন ক্ষমতা প্রদান করে নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন