চিংনু মং মারমা, বান্দরবান
প্রকাশ: ১৫:৪০, ২৪ অক্টোবর ২০২৬
শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বান্দরবান সদর সেনা জোনের ট্রেনিং শেডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর রাফিউর রহমান রাজীব, এসইউপি। তিনি বান্দরবান সদর সেনা জোনের জোন কমান্ডারের পক্ষে অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে বান্দরবান ও আশপাশের এলাকার বিভিন্ন বৌদ্ধবিহারের প্রতিনিধি, পাড়াভিত্তিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, প্রবারণা পূর্ণিমা উদযাপন কমিটির সদস্য এবং অসচ্ছল ও দরিদ্র পরিবারের প্রতিনিধিদের হাতে আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, পাহাড়ে সব সম্প্রদায়ের মানুষ যেন স্বতঃস্ফূর্তভাবে নিজ নিজ ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন, সে পরিবেশ তৈরিতে সহযোগিতা করা এবং পারস্পরিক আস্থা ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও সুষম উন্নয়নের পাশাপাশি স্থানীয় জনগণের সার্বিক কল্যাণে কাজ করে যাচ্ছে। ধর্মীয় ও সামাজিক উৎসবে এ ধরনের সহায়তা পাহাড়ের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক আস্থা, সহাবস্থান ও সৌহার্দ্য আরও সুদৃঢ় করতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট, অনলাইন ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। এ সময় স্থানীয় প্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিরা সেনাবাহিনীর এ উদ্যোগের প্রশংসা করেন এবং সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।