জুবায়ের আলম সৈকত, ঢাকা
প্রকাশ: ১২:২৮, ২৪ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম "অগ্রযাত্রা প্রতিদিন "–কে বিষয়টি নিশ্চিত করে বলেন , মোহাম্মদপুর এলাকায় ছিনতাইবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে দুজন কিশোর ও একজন নারী রয়েছেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে তিনটি সুইচ গিয়ার, দুটি ধারালো চাকু, চারটি লোহার রড ও একটি করাত কাটার চাকু উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ছিনতাই হওয়া চারটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের মধ্যে হাসনাইন হাসান অন্যতম। তাঁর বিরুদ্ধে মোহাম্মদপুর, ধানমন্ডি ও শেরেবাংলা নগর থানায় ছিনতাইয়ের অন্তত ছয়টি মামলা রয়েছে। এই চক্রের সদস্যরা পথচারী, বাসযাত্রী, রিকশার আরোহী এবং হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের স্বজনদের লক্ষ্যবস্তু করতেন। অস্ত্রের ভয় দেখিয়ে কিংবা নারীদের অসতর্কতার সুযোগ নিয়ে তাঁদের ব্যাগ থেকে মোবাইল ফোন, নগদ অর্থসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী ছিনিয়ে নিতেন বলে জানা গেছে।
ওসি আব্দুল হালিম আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। ছিনতাই প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।