চাঁপাইনবাবগঞ্জে এসআরবির অভিযানে বারী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৫:৪৭, ২১ অক্টোবর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির অভিযানে বারী হত্যা মামলার আসামি গ্রেপ্তার

দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রেখে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এসআরবি দেশের সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় ২১ অক্টোবর ২০২৬ তারিখ ০৩১০ ঘটিকায় এসআরবি-৫, সিপিএসসি, (রাজশাহী) এবং সিপিসি-১ (চাঁপাইনবাবগঞ্জ) এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রাজপাড়া থানার চাঞ্চল্যকর বারী হত্যার মামলার ১০ নং এজাহার নামীয় আসামী মোঃ রবিউল (৫৩) চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানাধীন সুন্দরপুর ইউনিয়নের নামোসুন্দরপুর সাকিনস্থ নিজস্ব আত্মীয়র বসতবাড়িতে অবস্থান করিতেছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে এসআরবি'র যৌথ আভিযানিক দল উক্ত বাড়িতে অভিযান পরিচালনা করে এজাহার নামীয় আসামী মোঃ রবিউল (৫৩), পিতা- মোঃ জামাল উদ্দিন, সাং-ভাটাপাড়া, থানা- রাজপাড়া, রাজশাহী'কে গ্রেফতার করে।

পরবর্তীতে আসামীকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে সংশ্লিষ্ট থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন