নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৪:০৫, ২১ অক্টোবর ২০২৬
মঙ্গলবার (২০ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে দুর্গাপুর পৌরসভার শহীদ মিনার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি-১৪ সূত্রে জানা যায়, গত ১৫ অক্টোবর রাত পৌনে ৮টার দিকে স্থানীয় মনোহারী দোকান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাংবাদিক আলিফ। তাঁকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত আলিফ বেসরকারি টেলিভিশন ‘রূপসী বাংলা’র দুর্গাপুর প্রতিনিধি ছিলেন। পাশাপাশি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামের একটি সামাজিক যোগাযোগমাধ্যম পেজে সীমান্ত এলাকার বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড নিয়ে অনুসন্ধানী সংবাদ প্রকাশ করতেন।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ১৬ অক্টোবর দুর্গাপুর থানায় হত্যা মামলা করেন। মামলাটিতে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।
এসআরবি-১৪ জানায়, হত্যাকাণ্ডের পর থেকে গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছিল। মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের পরিপ্রেক্ষিতে সদর কোম্পানির একটি আভিযানিক দল বিশেষ অভিযান চালিয়ে প্রাঙ্গনকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারেও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৪।