জন্মদিনের জন্য বাসা ভাড়া দিয়ে বিপাকে পুলিশের অতিরিক্ত ডিআইজি জহির

মারুফ বিল্লাহ সালেহীন

প্রকাশ: ১৪:৩১, ২১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৪:৪৬, ২১ অক্টোবর ২০২৬

জন্মদিনের জন্য বাসা ভাড়া দিয়ে বিপাকে পুলিশের অতিরিক্ত ডিআইজি জহির

রাজধানীর ভাটারায় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া একটি বাসায় অভিযান চালিয়ে নারীসহ ৮৪ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। অভিযানে মাদকদ্রব্যসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে।

সোমবার দিবাগত রাতে পুলিশ হাউজিং-১ এলাকার ওই বাসায় অভিযান চালায় ডিবির গোয়েন্দা উত্তরা বিভাগের একটি দল। ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম জানান, বাসাটি এয়ারবিএনবির মাধ্যমে ভাড়া দেওয়া হয়েছিল।

পুলিশের অতিরিক্ত ডিআইজি জহির বলেন, নিয়ম মেনেই চুক্তি করা হয় এয়ারবিএনবির সাথে, সবকিছু মনিটরিং এর দায়িত্ব দেয়া হয়েছিল তাঁদেরকে। সুতরাং, এই অনাকাঙ্ক্ষিত ঘটনার দায় তাঁদেরই।

তিনি আরও বলেন, পুলিশের চাকরি করার কারণে নিয়মিত বাসা পরিচালনা করা আমার জন্য অসম্ভব হয়ে পরে যাঁর কারণে আইন মেনেই এয়ারবিএনবির সাথে চুক্তিবদ্ধ হই, কিন্তু এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর অহেতুক ও বেআইনিভাবে আমাকে দায়ী করা হচ্ছে।

আটক ব্যক্তিদের মধ্যে ২৬ জন নারী ও ৫৮ জন পুরুষ। তাঁদের মধ্যে একজন আফগানিস্তানের নাগরিকও রয়েছেন। ডিবি সূত্রে জানা গেছে, বাসা থেকে গাঁজা, ইয়াবা, মদ, কনডম এবং ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়েছে।

গোয়েন্দা উত্তরা বিভাগের ডিসি ইলিয়াস কবির জানান, বাসাটি একজন হোস্ট ও কো-হোস্টের মাধ্যমে পরিচালিত হতো। 

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ডিবি।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন