এসআরবির অভিযানে চাঁপাইনবাবগঞ্জে জাল টাকাসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১১:০০, ২৪ অক্টোবর ২০২৬

এসআরবির অভিযানে চাঁপাইনবাবগঞ্জে জাল টাকাসহ গ্রেপ্তার ৩

দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রেখে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এসআরবি দেশের সন্ত্রাসী, সঙ্ঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র, ছিনতাইকারী এবং সার্বিক আইন-শৃঙ্খলা বিনষ্টকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় ২৩ অক্টোবর ২০২৬ তারিখ ১২৪০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন পৌরসভার ৫নং ওয়ার্ডের স্বর্ণকার পট্টি মুকিম মার্কেটের নীচতলার প্রবেশ পথ হতে দক্ষিন দিকে ৩ নং দোকানে কতিপয় কয়েকজন ব্যক্তি জালটাকা নিয়ে অবস্থান করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়। উক্ত সংবাদের প্রেক্ষিতে এসআরবি'র যৌথ আভিযানিক দল উক্ত দোকানে অভিযান পরিচালনা করে ৫,৯৩,০০০.০০ (পাঁচ লক্ষ তিরানব্বই হাজার) জাল টাকাসহ ০৩ জন জাল টাকা ব্যবসায়ী ১। মোঃ বশির উদ্দিন (৫৬), পিতা-মৃত আজাহার আলী, সাং-পার দিলালপুর, পোঃ কানসার্ট, ২। মোঃ মানিক (৩৮), পিতা-মৃত রজবুল হক, সাং-কলাবাড়ী, পোঃ মোবারকপুর ৩। মোঃ ইউসুফ আলী (৫০), পিতা-মৃত আবুল হোসেন, সাং-চাঁদ শিকারী, পোঃ বিনোদপুর খাসেরহাট, সর্বথানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জদেরকে গ্রেফতার করে। এ সময় তাদের হেফাজতে থাকা ৫,৯৩,০০০/-জাল টাকা, নগদ অর্থ ২০,৬৪০ টাকা, মোবাইল ফোন-০৩ টি, এটিএম কার্ড-০২ টি এবং মানিব্যাগ-০২ টি উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়।

পরবর্তীতে আসামীদেরকে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে এবং উদ্ধারকৃত আলামতসমূহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় মামলা মূলে হস্তান্তর করা হয়।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন