ইবির জার্নালিজম বিভাগের শিক্ষার্থী তরিকুলের মৃত্যু

ইবি প্রতিনিধি

প্রকাশ: ২১:০৯, ২০ অক্টোবর ২০২৬

ইবির জার্নালিজম বিভাগের শিক্ষার্থী তরিকুলের মৃত্যু

হঠাৎ শ্বাসকষ্টের কারণে মারা গেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তরিকুল ইসলাম। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে সহপাঠী, শিক্ষক ও ক্যাম্পাসজুড়ে শোকের আবহ তৈরি হয়েছে।

পারিবারিক ও বিভাগীয় সূত্রে জানা যায়, তরিকুল দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। গত কোরবানির ঈদের সময় প্যানিক অ্যাটাকের কারণে তিন দিন আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। পরে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়। তবে মঙ্গলবার আবারও শ্বাসকষ্ট দেখা দিলে বন্ধুরা তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। সেখানে শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।

তরিকুলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক তন্ময় সাহা জয়। তিনি বলেন, ‘তরিকুল ছিল আমার বিভাগের প্রথম ব্যাচের শিক্ষার্থী। তাকে একজন সৃজনশীল ও বাস্তবজ্ঞানসম্পন্ন মানুষ হিসেবে দেখেছি। মাত্রই অনার্স শেষ করা তরিকুলের এমন জীবনাবসান কোনোভাবেই কল্পনাযোগ্য নয়। সৃষ্টিকর্তার কাছে তার পারলৌকিক শান্তির জন্য প্রার্থনা করি।’

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন