সাদ্দাম হোসেন
প্রকাশ: ১৮:৫১, ২৯ সেপ্টেম্বর ২০২৬
ওয়ালটনের বর্তমান পণ্য তালিকা পর্যালোচনা করলে দেখা যায়, রেফ্রিজারেটর ও ফ্রিজার এখনো প্রতিষ্ঠানটির অন্যতম গুরুত্বপূর্ণ পণ্য। বিভিন্ন মডেলে ইনভার্টার প্রযুক্তি, ন্যানো সিলভার প্রযুক্তি, স্টিল টিউব বা কপার কনডেনসার এবং নন-ফ্রস্ট সুবিধা রয়েছে। ওয়ালটনের অফিসিয়াল তথ্য অনুযায়ী, বর্তমানে একাধিক এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) সমৃদ্ধ ইনভার্টার ফ্রিজও বাজারজাত করা হচ্ছে।
প্রযুক্তিনির্ভর পণ্যের দিকে ওয়ালটনের অগ্রসর হওয়ার উদাহরণ হিসেবে রয়েছে তাদের স্মার্ট ফ্রিজ সিরিজ। প্রতিষ্ঠানটির প্রকাশিত তথ্য অনুযায়ী, কিছু স্মার্ট ফ্রিজে এআই-ভিত্তিক পরিবেশ অনুযায়ী কম্প্রেসর স্পিড কন্ট্রোল, আইকিউ আয়োনাইজার, ইন্টেলিজেন্ট জার্ম টার্মিনেটর, এমএসও প্লাস ইনভার্টার এবং মেটাল ও ট্রাইও কুলিং প্লাস প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। অর্থাৎ সাধারণ খাবার সংরক্ষণের পাশাপাশি স্মার্ট কন্ট্রোল ও উন্নত কুলিং প্রযুক্তিকে একই পণ্যে যুক্ত করছে প্রতিষ্ঠানটি।
টেলিভিশনেও ওয়ালটনের পণ্য তালিকায় প্রযুক্তিগত বৈচিত্র্য দেখা যাচ্ছে। বর্তমানে তাদের অফিসিয়াল তথ্য অনুযায়ী স্মার্ট এলইডি, গুগল ও অ্যান্ড্রয়েড টিভি, ওয়েবওএস টিভি এবং কুলিটা স্মার্ট টিভিসহ বিভিন্ন ধরনের টিভি রয়েছে। পাশাপাশি কিউএলইডি প্লাস ও কিউডি মিনি এলইডি প্রযুক্তির ফোর কে গুগল টিভিও তালিকাভুক্ত রয়েছে।
ফলে কম বাজেটের সাধারণ এলইডি টিভি থেকে শুরু করে উচ্চতর প্রযুক্তির স্মার্ট ও ফোর কে টেলিভিশন-বিভিন্ন ক্রেতার সক্ষমতা অনুযায়ী পণ্য বেছে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।
ওয়ালটনের ওয়াশিং মেশিনের একটি ৮ কেজি ফ্রন্ট-লোডিং মডেলে অক্সিফ্রেশ টেকনোলজি, সিআইএম ইনভার্টার মোটর, ওয়াই-ফাই কন্ট্রোল, ১৬টি ওয়াশ প্রোগ্রাম, অ্যান্টি-ব্যাকটেরিয়াল ডোর সিল এবং হাই-টেম্পারেচার ড্রাম ওয়াশিং সুবিধা রয়েছে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ওই মডেলের ইনভার্টার মোটর প্রচলিত ইউনিভার্সাল মোটরের তুলনায় সর্বোচ্চ ২৯ শতাংশ পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয় করতে পারে।
অর্থাৎ গৃহস্থালি পণ্যের বাজারেও শুধু প্রচলিত মডেলের ওপর নির্ভর না করে স্মার্ট কানেক্টিভিটি ও এনার্জি-এফিশিয়েন্ট প্রযুক্তি যুক্ত করার দিকে নজর দিচ্ছে ওয়ালটন।
গরমের মৌসুমে এয়ার কন্ডিশনারের চাহিদাকে কেন্দ্র করেও ওয়ালটনের বিভিন্ন ইনভার্টার সিরিজ রয়েছে। প্রতিষ্ঠানটির এসি ক্যাটালগে এআই নির্ভর স্মার্ট ও এয়ার প্লাজমাসহ একাধিক ইনভার্টার মডেল এবং বিভিন্ন বিটিইউ ক্যাপাসিটির পণ্য দেখা যায়। ওয়ালটন এসিতে ইএমআইসহ এক্সচেঞ্জ সুবিধা রয়েছে বলে তাদের অফিসিয়াল তথ্যে পাওয়া যায়।
পণ্য বিক্রির পাশাপাশি বিভিন্ন সময়ে মূল্যছাড়, কিস্তি, ক্যাশব্যাক, উপহার ও বিশেষ ক্যাম্পেইন চালায় ওয়ালটন। তবে অফারের ক্ষেত্রে পণ্যভেদে শর্ত, মেয়াদ ও প্রকৃত আর্থিক সুবিধা আলাদা হতে পারে। তাই গ্রাহকদের কেনার আগে সংশ্লিষ্ট অফারের শর্ত যাচাই করা প্রয়োজন।
বর্তমান পণ্য তালিকাতেও ওয়ালটনের বিভিন্ন টিভি মডেলে হট সেল, একচেঞ্জ, নিউ অ্যারাইভাল এবং পূর্বের মূল্যের তুলনায় কম দামের অফার দেখা যাচ্ছে। এতে বোঝা যায়, বিভিন্ন মূল্যস্তরে গ্রাহকদের কাছে পণ্য পৌঁছানোর পাশাপাশি নতুন প্রযুক্তির মডেল বাজারজাত করার ওপরও প্রতিষ্ঠানটি জোর দিচ্ছে।
ওয়ালটন দাবি করে, দেশীয় উৎপাদন সক্ষমতা, প্রযুক্তি সংযোজন, পণ্যের বৈচিত্র্য, প্রতিযোগিতামূলক মূল্য এবং স্থানীয় বাজারের চাহিদা অনুযায়ী পণ্য তৈরির সক্ষমতা তাদের অন্যতম শক্তি।
তবে ইলেকট্রনিক পণ্য কেনার পর সেটি নষ্ট হলে কত দ্রুত গ্রাহক সমাধান পাচ্ছেন-সেখানেই একটি ব্র্যান্ডের প্রকৃত সেবার মান বোঝা যায়।
এ বিষয়ে অগ্রযাত্রা প্রতিদিনকে প্রতিষ্ঠানটির চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ জানান, গ্রাহকদের হাতে প্রতিনিয়ত সাশ্রয়ী মূল্যে এআই নির্ভর অত্যাধুনিক স্মার্ট প্রযুক্তির পণ্য পৌঁছে দিচ্ছে ওয়ালটন। দ্রুততম সময়ে দেয়া হচ্ছে বিক্রয়োত্তর সেবাও। এজন্য সারা দেশে ওয়ালটনের রয়েছে ৮০টিরও বেশি আইএসও সার্টিফাইড সার্ভিস সেন্টার।
তাদের ওয়েবসাইটেও ফ্রিজ, এসি, টিভি, ফ্যান, ব্লেন্ডারসহ বিভিন্ন পণ্যের ব্যবহার ও রক্ষণাবেক্ষণ নিয়ে হাউ-টু ও টিপস সেকশন রয়েছে। গ্রাহকের অভিযোগের পর সার্ভিস দিতে কত সময় লাগছে, প্রয়োজনীয় যন্ত্রাংশ সহজে পাওয়া যাচ্ছে কি না, ওয়ারেন্টির আওতায় সমস্যার সমাধান কতটা দ্রুত হচ্ছে-এসব বিষয় নিশ্চিত করা হয় এবং গ্রাহকের সন্তুষ্টিকে গুরুত্ব দেওয়া হয়।
বাংলাদেশের ইলেকট্রনিক্স বাজারে দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের প্রতিযোগিতা ক্রমেই বাড়ছে। ফলে শুধু নতুন পণ্য বাজারে আনা নয়, একই সঙ্গে পণ্যের মান ধরে রাখা, প্রতিযোগিতামূলক মূল্য, স্বচ্ছ অফার এবং দ্রুত বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করাই বড় চ্যালেঞ্জ।
ওয়ালটনের বর্তমান পণ্য তালিকা বলছে, প্রতিষ্ঠানটি গৃহস্থালি পণ্য থেকে ধীরে ধীরে স্মার্ট ও উন্নত প্রযুক্তিনির্ভর পণ্যের পরিসরও বাড়াচ্ছে। ফ্রিজে এআই ও ইনভার্টার প্রযুক্তি, টিভিতে ফোর কে, কিউএলইডি প্লাস, গুগল টিভি এবং ওয়াশিং মেশিনে ওয়াই-ফাই ইনভার্টার প্রযুক্তি-এসব সংযোজন সেই পরিবর্তনেরই ইঙ্গিত দেয়। একই সঙ্গে বিশ্বের ৫৫টিরও বেশি দেশে পণ্য রপ্তানির মাধ্যমে ওয়ালটন একটি গ্লোবাল ব্র্যান্ড হয়ে উঠেছে।