ওয়ালটনের কিস্তি সুরক্ষা কার্ডে মৃত গ্রাহকের ঋণ মওকুফ

এস আলম,জামালপুর

প্রকাশ: ২০:৪৬, ২৯ আগস্ট ২০২৬

ওয়ালটনের কিস্তি সুরক্ষা কার্ডে মৃত গ্রাহকের ঋণ মওকুফ

ওয়ালটন প্লাজা থেকে কিস্তিতে পণ্য কিনে 'কিস্তি সুরক্ষা কার্ড'-এর আওতায় আর্থিক সহায়তা ও ঋণ মওকুফের সুবিধা পেয়েছেন জামালপুরের এক মৃত গ্রাহকের পরিবার। ওয়ালটন প্লাজার এই মানবিক ও সময়োপযোগী পলিসির সুবাদে মৃত গ্রাহকের সম্পূর্ণ বকেয়া ঋণ মওকুফ করার পাশাপাশি তার পরিবারকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

জানা যায়, জামালপুর সদর উপজেলার দিগপাইত ওয়ালটন প্লাজা থেকে কিস্তিতে ২১,৪৬৬ টাকার একটি পণ্য ক্রয় করেছিলেন পশ্চিম আরংহাটি হাজীপুর গ্রামের মৃত মোশাররফ মিয়া (পিতা: মৃত আলফাজ সেখ)। তিনি মাসিক ১,৫০০ টাকার মাত্র এক কিস্তি পরিশোধ করার পর গত ৩১ জুলাই ২০২৬ তারিখে বৈদ্যুতিক শর্টসার্কিটে মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন।

কোম্পানির নীতিমালা অনুযায়ী, কিস্তির মেয়াদের মধ্যে মূল ক্রেতার মৃত্যু হলে তার নমিনিকে পণ্যের দামের ওপর ভিত্তি করে আর্থিক সহায়তা প্রদান এবং বাকি কিস্তি সম্পূর্ণ মওকুফ করা হয়। এই নিয়মের আওতায় মোশাররফ মিয়ার সমস্ত বকেয়া ঋণ সম্পূর্ণ মওকুফ করা হয় এবং তার নমিনি ও স্ত্রী রোকসানা বেগমের হাতে নগদ ৫০,০০০ টাকা আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।

দিগপাইত ওয়ালটন প্লাজার ম্যানেজার মো. মেহেদী হাসানের সভাপতিত্বে ও পরিচালনায় আয়োজিত এই আর্থিক সহায়তা হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৃতের পরিবারকে সহায়তা বুঝিয়ে দেন বিশিষ্ট ব্যক্তিবর্গ। এ ছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
নারায়নপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. মকবুল হোসেন
ওয়ালটন জামালপুর এলাকার এরিয়া আরএসএম মো. শরীফুল ইসলাম
ওয়ালটন প্লাজার এমন মানবিক ও জনকল্যাণমুখী উদ্যোগে গভীর সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় এলাকাবাসী ও মৃত গ্রাহকের শোকাহত পরিবার।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন