আইফোন চুরি হলেও নিরাপদ থাকবে তথ্য

ডেক্স রিপোর্ট

প্রকাশ: ২৩:১৮, ২৩ ডিসেম্বর ২০২৩ | আপডেট: ১২:৪৬, ২৮ আগস্ট ২০২৫

আইফোন চুরি হলেও নিরাপদ থাকবে তথ্য

আইফোনের নিরাপত্তাব্যবস্থা সাধারণত অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা ফোনের তুলনায় শক্তিশালী। এ জন্য আইওএসের প্রায় সব সংস্করণেই নিরাপত্তাব্যবস্থা হালনাগাদ করে থাকে অ্যাপল।

 

কিন্তু সম্প্রতি আইফোনের শক্তিশালী নিরাপত্তাব্যবস্থাকে বোকা বানিয়েছেন যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের এক ব্যক্তি। বিভিন্ন কৌশলে আইফোনের পাসকোড সংগ্রহ করে ব্যবহারকারীদের অ্যাকাউন্ট থেকে প্রায় ২০ লাখ মার্কিন ডলার চুরি করেন তিনি। এ সমস্যা সমাধানে আইওএসের পরবর্তী সংস্করণে ‘স্টোলেন ডিভাইস প্রোটেকশন’ নামের নতুন সুবিধা আনতে যাচ্ছে অ্যাপল।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন