নিজস্ব প্রতিবেদক,ঢাকা
প্রকাশ: ১৯:৩০, ২ অক্টোবর ২০২৬
বৃহস্পতিবার (১ অক্টোবর) প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, চলতি মাসে বঙ্গোপসাগরে দুই থেকে তিনটি লঘুচাপ তৈরি হতে পারে। এর মধ্যে অন্তত একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে অক্টোবরজুড়ে বঙ্গোপসাগরের আবহাওয়ার ওপর নজর রাখার প্রয়োজন থাকছে।
এদিকে অক্টোবর মাসে দেশে স্বাভাবিকের তুলনায় বৃষ্টিপাত কম হতে পারে। তবে মাসজুড়ে তিন থেকে চার দিন বজ্রঝড়ের সম্ভাবনাও রয়েছে।
তাপমাত্রার বিষয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলতি মাসে দেশের দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে। তবে মাসের দ্বিতীয়ার্ধে ধীরে ধীরে দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও কমতে শুরু করতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আরও বলা হয়েছে, অক্টোবরের প্রথমার্ধের মধ্যেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে। এর পর থেকেই দেশে মৌসুমি বায়ুর প্রভাব কমে আবহাওয়ায় শুষ্কতার প্রবণতা বাড়তে পারে।