নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৮:০৫, ২৮ অক্টোবর ২০২৬
বুধবার (২৮ অক্টোবর) দিবাগত রাত ১টা ৫ মিনিটে টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম মহেশখালীয়া পাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
এসআরবি-১৫-এর সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করেন। তাঁদের মধ্যে শেখ বিজয়কে গ্রেপ্তার করা হয়।
এসআরবি সূত্রে জানা যায়, গ্রেপ্তার শেখ বিজয় টেকনাফ মডেল থানার খারাংখালী এলাকার পূর্ব মহেশখালীয়া পাড়ার বাসিন্দা। তাঁর বাবা শাহ আলম এবং মা জহুরা বেগম।
গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধার করা অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য আলামতসহ তাঁকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসআরবি-১৫।