কক্সবাজারে এসআরবির অভিযানে যাত্রীবাহী বাসে গাঁজাসহ গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১০:৫৯, ২৮ অক্টোবর ২০২৬

কক্সবাজারে এসআরবির অভিযানে যাত্রীবাহী বাসে গাঁজাসহ গ্রেপ্তার ৩

কক্সবাজারের লিংক রোডে যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে ১৮ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ। এ সময় মাদক পরিবহন ও বিক্রিতে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

এসআরবি-১৫ সূত্রে জানা যায়, সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের উত্তর মুহুরীপাড়া রেলক্রসিংসংলগ্ন আলম মোটরসের সামনে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসানো হয়। রাত সাড়ে ১০টার দিকে কক্সবাজারগামী একটি স্টার লাইন এসি বাসে তল্লাশি চালিয়ে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বান্দরবান সদর উপজেলার কালাঘাটা এলাকার সুলতান আহমদ (৬৪), কক্সবাজারের উখিয়া উপজেলার থাইংখালী জামতলী এলাকার রাজিয়া বেগম (২৮) এবং ফেনীর সোনাগাজী উপজেলার আড়কাইম এলাকার নুরুল আমিন (৫০)।
এসআরবি-১৫-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) আ. ম. ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে উদ্ধার করা মাদক ও অন্যান্য আলামতসহ তাঁদের কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এ সম্পর্কিত খবর

আরও পড়ুন