নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ১৬:৫৫, ২৬ অক্টোবর ২০২৬
সোমবার (২৬ অক্টোবর) বেলা ১১টার দিকে উখিয়ার রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প-১৩ এলাকায় এ অভিযান পরিচালনা করে এসআরবি-১৫-এর সিপিসি-২, হোয়াইক্যং ক্যাম্পের একটি আভিযানিক দল।
এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-১৩ এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ধর্ষণ মামলার প্রধান আসামি জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে দুটি মোবাইল ফোন জব্দ করেন অভিযান পরিচালনাকারী দলের সদস্যরা।
গ্রেপ্তার জসিম উদ্দিন কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের খেওয়াছড়ি এলাকার নজু মিয়া ও ফাতেমা বেগমের ছেলে। তাঁর বিরুদ্ধে উখিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী/২০২৫)-এর ৯(১)/৩০ ধারায় মামলা রয়েছে। তিনি ওই মামলার এজাহারনামীয় পলাতক প্রধান আসামি।
গ্রেপ্তারের পর জসিম উদ্দিনকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-১৫ জানিয়েছে, আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।