শেয়ারবিজনেস ডেস্ক
প্রকাশ: ১৪:৫৭, ২৫ অক্টোবর ২০২৬
রোববার (২৫ অক্টোবর) সকাল ৮টা ২৫ মিনিটের দিকে কিশোরগঞ্জ সদর থানার মুকসুদপুর গাইটাল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
এসআরবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কিশোরগঞ্জ সদর থানার মাদক মামলা নম্বর ৩৫(১০)২৩, জিআর-৫৫৮/২৩-এর দুই বছরের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. আবদুর রহমানকে গ্রেপ্তার করতে সক্ষম হয় আভিযানিক দল।
গ্রেপ্তার আবদুর রহমান কিশোরগঞ্জ সদর থানার মুকসুদপুর এলাকার মৃত জরিপ মিয়ার ছেলে।
গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তার কাছে তাঁকে হস্তান্তর করা হয়েছে।
এসআরবি জানায়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত রয়েছে।